সংস্থার আদর্শ ও উদ্দেশ্য

১. ইহা একটি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক জাতীয় যুব ভিত্তিক যুব প্রতিষ্ঠান।
২. জাতির সর্বাংগীন কল্যাণ সাধন করা ও তরুণদের আদর্শ নাগরিকে পরিণত করাই এই সংস্থার প্রধান উদ্দেশ্য ও আদর্শ।
৩. নিয়মিত ও বিভিন্ন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা (বিভিন্ন প্রদর্শনী, প্রতিযোগিতা এর অন্তর্ভুক্ত)।
৪. জাতিসংঘের মানবাধিকারের ভিত্তিতে শিশু ও যুব কল্যাণমূলক কর্মসূচী গ্রহণ করা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করা।
৫. খেলাধুলা, শরীর চর্চা এবং নানাবিধ সুকুমার কলা শিক্ষার ব্যবস্থা করা। যুব প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৬. পাঠাগার ও তথ্যকেন্দ্র স্থাপন ও নিজস্ব মুখপত্র প্রকাশ করা।
৭. বিভিন্ন আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, শিক্ষা শিবির এবং কেন্দ্র স্থাপন করা। বিজ্ঞান আন্দোলন জোরদার করা।
৮. সমবায় কেন্দ্র, সবজী বাগান, কুটির শিল্প, হস্তশিল্পের মাধ্যমে জনসাধারণের বিশেষ করে তরুণদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ সাধন করা। গ্রামমুখী উন্নয়ন প্রচেষ্টা গড়ে তোলা।
৯. সমাজ বিরোধী কার্যকলাপ থেকে জনগণকে দূরে রক্ষাকল্পে ও অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের সাধনকল্পে কর্মসূচী গ্রহণ করা, অপরাধমুক্ত সমাজ গড়া। ধূমপান, মাদকদ্রব্য ও যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তোলা। মানবাধিকার নিয়ন্ত্রীকরণ ও পরিবেশ দূষণমুক্তকরণ কর্মসূচী জোরদার করা।
১০. নিজ দেশে এবং অন্যান্য দেশের এবং বিভিন্ন আন্তর্জাতিক যুব ও অন্যান্যদের সংগে সহযোগিতা ও যৌথ কর্মপন্থা অবলম্বন করে চলা, যাতে বিশ^ শান্তি, ভ্রাতৃত্ব বন্ধন এবং মানবতার জয় হয়।
১১. তরুণ সমাজকে প্রতিটি জাতীয় সমস্যা সমাধানের শ্রেষ্ঠ বাহন রূপে গড়ে তোলা এবং কাজে নিয়োজিত করা।
১২. ইসলাম ধর্মের মহান আদর্শ অর্থাৎ পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে যতদূর সম্ভব সকল কর্মসূচী বাস্তবায়িত করা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা পোষণ করা ও পরধর্ম সহিষ্ণুতা অবলম্বন করা।

Translate »